• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ঢাকাকে হারিয়ে শিরোপা রংপুরের

সিসি নিউজ, ১২ ডিসেম্বর : বিপিএলের শিরোপা সবই যেন মাশরাফির! আজ বিপিএলের পঞ্চম আসরের ফাইনাল ম্যাচে ঢাকাকে ৫৭ রানে হারিয়ে শিরোপা জিতেন মাশরাফি। টানা তিনবারের চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুইবার ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে, পরেরবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আর এবার রংপুরের হয়ে।
আজ শুরুতে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে ক্রিস গেইলের রেকর্ড ম্যাচে ২০৬ রান করে। জবাবে সাকিবের ঢাকা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাইডার্সের রানের চাপে শুরু থেকে উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে ডায়নামাইটস। ১ রানেই দুই উইকেটের পতন ঘটে। ২৯ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। সাকিব-জহুরুল জুটিতে (৪২) ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেশিদূর এগোতে পারেনি। দলীয় ৭১ রানে বিদায় নেন সাকিব অাল হাসান (১৬ বলে ২৬)।
অর্ধশতক হাঁকিয়ে আউট হন জহুরুল ইসলাম (৫০)। ওপেনার এভিন লুইস ১৫, কাইরন পোলার্ড ৫, মোসাদ্দেক হোসেন ১, শহীদ আফ্রিদি ৮, সুনীল নারাইন ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। রংপুরের বোলারদের হয়ে ২টি করে উইকেট নেন উদানা, সোহাগ গাজী ও নাজমুল ইসলাম।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা দলপতি সাকিব। এটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়! ১ উইকেট হারিয়েই স্কোরবোর্ডে ২০৬ রান তোলে রংপুর। বিপিএলের ইতিহাসে নিজেরই করা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙে ৬৯ বলে ১৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গেইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ