• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে স্কুল মাঠে পাথর ও পিচ গলানো হচ্ছে

বিশেষ প্রতিনিধি, ১৩ ডিসেম্বর: নীলফামারীর সৈয়দপুরে এক সপ্তাহ ধরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে পাথর ও পিচ রেখে পরিবেশ দূষনের অভিযোগ করেছে এলাকাবাসী। সরেজমিন বুধবার দুপুরে (১৩ ডিসেম্বর) কামার পুকুর ইউনিয়নের কুজিপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা ঘুরে দেখা মিলেছে এর সত্যতা। স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। মাঠের এক পাশে স্তুপ করে রাখা হয়েছে পাথর। এবং সেখানে পিচ গলানো হচ্ছে রাবারের স্যান্ডেল গলিয়ে। পিচ গলানোর বিকট গন্ধে ও কালো ধোঁয়ায় ছাত্র ছাত্রীদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্কুল চত্বরে পিচ গলানো কোমলমতি শিশুরে উপড় বিরুপ প্রভাব পড়বে। এবং রয়েছে স্বাস্থ্য ঝূঁকি।
স্কুলের প্রধান শিক্ষিকা মনিজাতুল কোবরা বলেন, পাথড় রাখার ব্যাপারে আমি কিছু জানি না। সভাপতি সাহেব জানেন। পিচ গলানোর ধোয়া, গন্ধে এবং রাস্তার ধুলোবালির কারনে ছাত্র ছাত্রী ও আমাদের অনেক কষ্ট হচ্ছে।
স্কুলের সভাপতি হাশেম আলী জানান, আমি পাথড় রাখার অনুমতি দিয়েছি। স্কুল চলাকালিন তাদের পিচ গলাতে নিষেধ করেছি।
ওয়ার্ড ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সহ সভাপতি ইলিয়াস আলী বলেন, সভাপতি ও হেড মাস্টার টাকার বিনিময়ে স্কুল মাঠ ঠিকাদারকে ভাড়া দিয়েছে।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বলেন, ওয়ার্ড মেম্বার ইলিয়াস ও কয়েকজন অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে আমি গঠনা স্থল পরিদর্শন করে প্রধান শিক্ষিকাকে পাথড় ও পিচ সরিয়ে নিতে বলেছি। কিন্তু তিনি আমার কথা শোনেননি।
উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি ঠিকাদারেকে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। মাঠ খালি না করলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ