• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরের উদ্দেশে এরশাদ-ফখরুল একই বিমানে

সিসি নিউজ, ১৮ ডিসেম্বর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে একই বিমানে সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে গেলেন।

এরশাদের সঙ্গে তার ছেলে এরিক এরশাদও রংপুর গেছেন। তাদের পেছনেই ছিল মির্জা ফখরুলের আসন।

বিমানে উঠে বিএনপি মহাসচিবকে দেখে কুশল জিজ্ঞাসা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ফখরুলও এরশাদকে দেখে দাঁড়িয়ে সালাম দেন। এরপর এরশাদ হাত বাড়িয়ে দিলে করমর্দন করেন তারা। তবে তাদের মধ্যে আর কোনো কথা হয়নি এ সময়।

কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও একই ফ্লাইটে সৈয়দপুর গেছেন।

মির্জা ফখরুল বিএনপি প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে অংশ নিলেও জাপা চেয়ারম্যান তার রংপুরের বাসভবন পল্লীনিবাসে উঠছেন। সেখান থেকে তিনি নির্বাচনের অগ্রগতি নিয়ে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা দেবেন।

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রংপুরে মেয়র পদে ভোটের লড়াইয়ে আছেন কাওসার জামান বাবলা। আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোস্তাফিজার রহমান মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ