রংপুর, ১৮ নভেম্বর: রংপুর সিটি নির্বাচনে বিএনপিকে জয়ী করে সরকারকে বার্তা দেবে জনগণ। সোমবার দুপুরে রংপুরে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে, ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই ভোটে অংশ নিচ্ছে। ইসি শুরু থেকেই আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে নমনীয় আচরণ করছে বলেও অভিযোগ তার।
প্রচারে বিএনপি প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে দাবি করে, জয় নিশ্চিতে ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্রে থাকার নির্দেশানাও দেন বিএনপি মহাসচিব।