• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোস্তফা অসম্ভব জনপ্রিয়- এরশাদ

রংপুর, ১৮ ডিসেম্বর: রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার ব্যাপারে কোনও শঙ্কা আছে বলে মনে করেন না প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে এবং তার প্রার্থী মোস্তফা বিপুল ভোটে জয়ী হবে। আমি নির্বাচনে ভোট দেওয়ার জন্য রংপুরে এসেছি। ২১ ডিসেম্বর ভোট দিয়ে ২২ ডিসেম্বর ঢাকায় চলে যাবো।

তিনি সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে বিমান যোগে রংপুর আসেন। পরে নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাস বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার কোনও প্রয়োজন নেই বলে আমি মনে করি। তবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে কি করবে এখনও আমরা জানি না।’

নির্বাচনে কালো টাকা ছড়ানো ও আচরণবিধি লঙ্ঘন করার ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘আমার মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা অসম্ভব জনপ্রিয়। আমার বিশ্বাস সে বিজয়ী হবে।’ তবে বিএনপির বিভিন্ন সমালোচনার বিষয়ে কোনও কথা বলেননি তিনি।
জাপা প্রার্থী মোস্তফা দলীয় প্রতীক লাঙ্গলের কারণে জয়ী হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মোস্তফা নিজেও জনপ্রিয়। এছাড়া দলের প্রতীক লাঙ্গলও নির্বাচনে জয়ী হতে কাজে লাগবে বলে মনে করি।’

এর আগে এরশাদ ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে তার বাস ভবন পল্লী নিবাসে এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ