• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৪ মাস পর ফেরা আমিনুর ৪ দিনের রিমান্ডে

সিসি নিউজ, ২৩ ডিসেম্বর: নিখোঁজের চার মাস পর সন্ধান পাওয়া কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত। গোয়েন্দা পুলিশের দাবি, আজ শনিবার সকালে গুলশান থেকে উদ্ধার করা হয়েছে তাকে। পরে নৌমন্ত্রীর সমাবেশে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
নিখোঁজের ৪ মাস পর জানা যায় গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান। গোয়েন্দাদের দাবি, শনিবার সকালে গুলশান থেকে উদ্ধার হয়েছেন আমিনুর।
পরে গণমাধ্যমের সামনে আনা হয় তাকে। পরে ২০১৫ সালে নৌমন্ত্রী শাহজাহান খানের সমাবেশে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ডে চাইলে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পুলিশ বলছে, আত্মগোপনে ছিলেন আমিনুর। সকাল ১০টার দিকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর এই দাবি অস্বীকার করছেন স্বজনেরা।
গোয়েন্দারা বলছেন, শুক্রবার হঠাৎ করেই সচল পাওয়া যায় আমিনুরের মোবাইল ফোনটি। এর সূত্র ধরেই তাকে আটক কর্ হয়। গত ২৭শে আগস্ট নয়াপল্টন থেকে সাভার যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে দাবি করে আসছে পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ