• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

জয়পুরহাটে যুবলীগ নেতার বাড়িতে আগুন দিলো দৃর্বত্তরা

জয়পুরহাট প্রতিনিধি, ২৩ ডিসেম্বরঃ জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়ন যবলীগ নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আইয়ূব হোসেন মিঠু’র চক জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে শুক্রবার ভোর রাতে পেট্রোল ঢেলে আগুন আগুন ধরিয়ে দিলে তার বাড়ির ৩টি ঘর পুড়িয়ে যায়।

ক্ষতিগ্রস্থ যুবলীগ নেতা মিঠু অভিযোগ করেন, প্রতি দিনের মত পরিবার পরিজন নিয়ে তারা ঘুমিয়ে পরেন। ভোর রাতের দিকে বাড়িতে ধরিয়ে দেওয়া আগুন দেখে প্রতিবেশীরা চিৎকার দিয়ে ডাকাডাকি করলে কোন রকমে ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে আসি। খবর পেয়ে জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সব পুড়ে প্রায় শেষ হয়ে যায়।

জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তার বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে যাওয়া ৩টি ঘরের আসবাব পত্র, শীতের লেপ-কাঁথাসহ পরিধেয় বস্ত্র ছাড়াও ৫বিঘা জমির প্রায় ৮০ মন ধান ও খরের গাদা (পালা)সহ গোবাদি পশুর খাদ্য পুড়ে ছাই হয়ে যায়। এতে তার কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান যুবলীগ নেতা মিঠু।

জয়পুরহাট জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহাসহ এলাকাবাসীরা এ ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বজলুর রশিদ জানান, শুক্রবার ভোর রাতে ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বিকেলে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ