ঢাকা, ২৪ ডিসেম্বর: বিচার বিভাগের স্বাধীনতা হরণ করতে সরকার জুডিশিয়াল ক্যু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পাশাপাশি এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশে এ অভিযোগ করেন বিএনপি প্রধান। বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে না। ভোটের আগেই নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবিও তার।
আওয়ামী লীগ কথায় কথায় সংবিধানের দোহাই দিলেও নিজেরাই সংবিধান লঙ্ঘন করে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।