• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাছাকাছি আসছে বৃহস্পতি ও মঙ্গল

সিসি ডেস্ক, ০৭ জানুয়ারি: আরও কাছাকাছি আসছে বৃহস্পতি ও মঙ্গল৷ রবিবার ভোরে পৃথিবীর কক্ষপথের আদূরেই দেখা যাবে বৃহস্পতি ও মঙ্গল গ্রহকে ৷ আগামী রবিবার ভোরে আকাশে খালি চোখেই দেখা যাবে দু’গ্রহকে৷ দুটি গ্রহকেই একসঙ্গে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতে দেখা যাবে৷ সূর্যোদয়ের আগে রবিবার ভোর ৩.৪০ মিনিট থেকে টানা ৫ ঘণ্টা উপভোগ করা যাবে অপার্থিব সৌন্দর্য্য৷

বিজ্ঞানীরা জানিয়েছেন, দুটি গ্রহ পরস্পরের থেকে ৩৬৯ মিলিয়ন মাইল দূরে রয়েছে৷ কিন্তু এদিন তাদের এমনভাবে আকাশে দেখা যাবে, যেন তারা পাশাপাশি রয়েছে৷ জ্যোতির্বিজ্ঞানে এই ঘটনার নাম সাইজাইগাই৷

প্রথমে আকাশে লম্বালম্বি রেখায় দুটি গ্রহকে দেখা যাবে৷ তখন উপরের দিকে থাকবে বৃহস্পতি ও নিচে থাকবে মঙ্গল৷ খোলা আকাশের বাঁদিকের কোণে বৃহস্পতি ও ডান দিকের নিচের দিকে থাকবে মঙ্গল৷ দু’টি গ্রহকেই পৃথিবী থেকে ২০ গুণ উজ্জ্বল দেখাবে বলে জানানো হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ