• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোগীকে ধর্ষণ করল চর্ম ও যৌন চিকিৎসক!

ঢাকা, ০৯ জানুয়ারি: নিজ চেম্বারে রোগীকে ধর্ষণের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার শাহবাগ থানায় নির্যাতিতা তরুণী মামলাটি দায়ের করেছেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, ডা. রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। মামলা নম্বর- ২১।
তিনি আরও জানান, ভিকটিম মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে জবানবন্দিও দিয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, ওই তরুণী ডা. রিয়াদের ব্যক্তিগত চেম্বার ভোলায় চিকিৎসার জন্য যাওয়ার পর বিভিন্ন সময়ে ডা. রিয়াদ তাকে একাধিকবার ধর্ষণ করেন।
পুলিশ তরুণীর বরাত দিয়ে আরও জানায়, গত সপ্তাহে ভিকটিম চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন। ডা. রিয়াদ নিজের চেম্বারে নিয়ে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন বলে জানায় নির্যাতিতা।
এরপর ৪ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ওই তরুণীকে ভর্তি করা হয়। ৮ জানুয়ারি ভিকটিম বাদী হয়ে শাহবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ওসি জানান, মামলার পর পরই আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ