• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

খানসামায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

১০ জানুয়ারি (বুধবার) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে দিনের শুরুতে পাকেরহাটস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ধীমান দাস সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ