• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রী সেলসিয়াস

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে শীতের তীব্রতা আবারো কিছুটা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় বিকেল হওয়ার সাথে সাথেই কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়ছে মানুষজন। দিন বেশির ভাগ সময় সুর্যের দেখা না মেলায় এ সময়টাতে ঘন-কুয়াশায় ঢেকে থাকছে পুরো জনপদ।
বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকায় ঠান্ডা প্রকোপ বেশি হওয়ায় দুর্ভোগ বেড়েছে এসব এলাকার মানুষের। গত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো টাকা অভাবে শীত বস্ত্র কিনতে না পারায় পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে।
এদিকে গরম কাপড়ের চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের হতদরিদ্র মানুষেরা। শ্রমজীবি মানুষেরা কাজে যেতে না পাড়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা।
তাপমাত্রা নিম্গানমী থাকায় শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, ডায়রিরা, স্ট্রকসহ বিভিন্ন রোগে। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
খর-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন ছিন্নমুল মানুষেরা। দুর্ভোগ বেড়েছে গবাদি পশু পাখিদেরও।
জেলা প্রশাসন থেকে সরকারীভাবে বরাদ্দকৃত ৫৭ হাজার কম্বল বিতরন করা হলেও তা বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের জন্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ