• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

সিসি নিউজ, ১৯ জানুয়ারী: টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার। ফজরের নামাজের পর বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ফারুকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
ইজতেমায় অংশ নিতে তুরাগ নদীর তীরে জমায়েত হয়েছেন ১৬ জেলার মুসল্লিরা। ১৮টি খিত্তায় ভাগ হয়ে তারা অবস্থান করছেন। পাশাপাশি থাকছেন বিদেশিরাও। প্রথম পর্বের মতো এবারও ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় র‍্যাব ও পুলিশ সদস্য মোতায়েন আছে।
নিরাপত্তায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা রয়েছে। দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, রোববার। আখেরি মোনাজাতের মধ্য শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।
গত ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ১৪ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ