• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

সৈয়দপুরে শ্রমিককে কান ধরে দাড় করিয়ে রাখার ঘটনায় বিক্ষোভ

এম এ মোমেন ॥ নীলফামারীর সৈয়দপুর রেলয়ে কারখানার ওয়ার্কশপ ম্যানেজার কর্তৃক এক শ্রমিককে কান ধরে দাড় করিয়ে রাখার ঘটনায় বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। শ্রমিকদের বিক্ষোভের মুখে ওয়ার্কশপ ম্যানেজার আমিনুল হাসানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টায় রেলওয়ে কারখানার টাইম চেকার হামিদার ওয়াগন সপের ফিটার গ্রেড ২ মনিরুজ্জামান মানিককে (টিকিট নং ১১৬৫৫) তার সপে না পেয়ে ওয়ার্কশপ ম্যানেজার আমিনুল হাসানকে রিপোর্ট করে। মানিক বিষয়টি জানতে পেরে ওয়ার্কশপ ম্যানেজারের কাছে দেখা করতে যায় ক্ষমা প্রার্থনার জন্য। তার অনুমতি না নিয়ে রুমে প্রবেশ করার কারনে মানিককে বিভাগীয় তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনে ১ ঘন্টা কান ধরে দাড় করিয়ে রাখেন তিনি। খবরটি কারখানায় ছড়িয়ে পরলে শ্রমিকরা ক্ষোভে ফেটে পরে। তারা বিভাগীয় তত্ত্বাবধায়ক কুদরত ই খুদার কাছে ওয়ার্কশপ ম্যানেজার আমিনুল হাসানকে বদলির দাবী জানায়।
শ্রমিকরা রোববার দুপুর সাড়ে ১১ টায় বিভাগীয় তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অনতিবিলম্বে ওয়ার্কশপ ম্যানেজারের বদলি দাবী করে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিকনেতা নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, শহিদুল হক, জহির। পরে শ্রমিকদের দাবীর মুখে ওয়ার্কশপ ম্যানেজারের আমিনুল হাসান কারখানা থেকে বেড়িয়ে যান।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক কুদরত ই খুদা বলেন, আমি ঘটনাটি শুনেছি। ওয়ার্কশপ ম্যানেজার আমিনুল হাসান কাজটি সঠিক করেননি। শ্রমিকদের দাবী অনুযায়ী তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং বদলির জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ