সিসি নিউজ, ২৪ জানুয়ারী: নীলফামারীর সৈয়দপুরে মেরিনা আক্তার (২৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের কুন্দল এলাকার পশ্চিমপাড়া নিহতের বাসা থেকে উদ্ধার করা হয়।
তবে এ ঘটনার পর নিহতের স্বামী উত্তরা ইপিজেডের কর্মী রহমত আলী পলাতক থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে নিহতের স্বামী এখানে মাঝে মাঝে আসা-যাওয়া করতো। মঙ্গলবার সন্ধ্যায় এসে আবার চলে গিয়েছিল বলে স্থানীয়রা জানায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা মুঠোফোনে মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মরদেহ শরীরে কোন আঘাতে চিহ্ন নেই। মৃত্যুর কারন উদঘাটনের জন্য ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে প্রেরন করার প্রক্রিয়া চলছে।