ঢাকা, ৩০ জানুয়ারী: আটক বিএনপির দুই নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিল বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশের গাড়ি ও রাইফেল ভাংচুর করে তারা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনে কদম পোয়াড়ার মোড়ে এ ঘটনা ঘটে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালত রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আদালতে যাওয়ার সময় তাঁর গাড়িবহর থাকা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা কদম পোয়াড়ার মোড়, হাইকোর্টের বাজার এলাকার আশেপাশে অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের একাধিকবার ছত্রভঙ্গ করে দেয়।সেখান থেকে পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও সোহাগ মজুমদারকে আটক করে। তাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করে নেতাকর্মীরা। এসময় পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং নেতাদের ছিনিয়ে নেয়া। পুলিশের একটি রাইফেলও ক্ষতিগ্রস্ত হয়।