• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার

ঢাকা, ৩১ জানুয়ারি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে দেশে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন।
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১০৫ জন এবং মহিলা ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন।
ইসি সচিব বলেন, এর আগে ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। খসড়া তালিকা প্রকাশ করার পর ভোটার বেড়েছে ৯০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৪০ জন এবং মহিলা ৪১ হাজার ২৫৮ জন। এবার মোট ভোটার বেড়েছে ২৭ লাখ ১ হাজার ৭৮০ জন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বছরই ভোটার হওয়া যায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত যারা ভোটার হবেন, তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বা নির্বাচনেও অংশ নিতে পারবেন। প্রবাসী বা অসুস্থতার জন্য কেউ ভোটার হতে না পারলে তাদের আমরা ভোটার হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা চাই না কেউ ভোটার হওয়া থেকে বঞ্চিত থাকুক। তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ