• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :

নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

সিসি নিউজ: আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার দুপুরে নিয়োগসংক্রান্ত পত্রে সই করেন তিনি। পরে তা গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়। কাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সৈয়দ মাহমুদ হোসেন।
বাংলাদেশের বাইশতম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ। এরপরই দায়িত্ব বুঝিয়ে দেবেন অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
বিচারক হিসেবে মো. আবদুল ওয়াহহাব মিঞার চাকরির বয়স আছে ১০ মাস আর সৈয়দ মাহমুদ হোসেনের চাকরি আছে আরও তিন বছর। আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে আবদুল ওয়াহ্হাব মিঞা জ্যেষ্ঠতম, তারপরেই আছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে উন্নীত হন আপিল বিভাগের বিচারক পদে।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। অর্জন করে বিএসসি ও এলএলবি ডিগ্রি। লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে করেন কমনওয়েলথ ইয়াং লইয়ার্স কোর্স।
এর আগে, অধস্তন আদালতের বিচারকদের চাকরি বিধির গেজেট ও ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে নানা সমালোচনার মুখে পড়েন সবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। নানা নাটকীতার পর পদত্যাগ করেন গত বছরের ১০ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ