• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Yaba-1কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ ফুলের ডেইল এলাকার আব্দুল জব্বারের বাড়ি থেকে সোমবার রাত ৯টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। হ্নীলা বিজিবির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম জানান, জব্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা যায়নি। বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, এ ঘটনায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জব্বার আলীর ৩ ছেলে মোহাম্মদ দেলোয়ার (৫০), মোহাম্মদ সলিম (৪৫) ও মোহাম্মদ রমজানকে (২৫) পলাতক আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ