• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন।  আজ বিকেল ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার রাতে একথা নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকেলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন।’
জানা গেছে, গত রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তবে কোথায় এবং কখন সংবাদ সম্মেলন হবে তা ওইদিন দলীয় সূত্র নিশ্চিত করেনি।
ধারণা করা হচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে নিজের এবং দলের অবস্থান জনগণের সামনে তুলে ধরতেই সংবাদ সম্মেলনে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে ৮ ফেব্রুয়ারি।  পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। ওই রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডাকলেন খালেদা জিয়া।  তিনি এ মামলার অন্যতম আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ