• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চোরের আঘাতে মালিক নিহত

Stoleকুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি পল্লীতে গরু চোরের আঘাতে এক গৃহকর্তা নিহত ও দুই মহিলা আহত হয়েছেন। চোররা ওই বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে গরু চোর আব্দুল মালেককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভেড়ামারা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিএ হালিম জানান, রাতে আদাবাড়িয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে কয়েকজন চোর গরু চুরি করতে যায়। এ সময় গৃহকর্তা আজিজুল হক, তার স্ত্রী রোমেলা খাতুন ও বোন জাহিমা তাদের প্রতিরোধ করলে চোররা টেঁটা দিয়ে গৃহকর্তার বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আজিজুল হক মারা যান।
চোরদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুলের স্ত্রী রোমেলা খাতুন ও বোন জাহিমা আহত হন। রোমেলা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিমাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ