• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

ডোমারে মন্দিরের প্রসাদ খেয়ে ২০ শিশু হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারী: নীলফামারীর ডোমারে মন্দিরের প্রসাদ খেয়ে একই গ্রামের শিশুসহ ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রোববার বিকেল পর্যন্ত ২০ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ৬ শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে, জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়ানী বাকডোকরা সাধুপাড়া গ্রামে।

জানা যায়, ওই গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের গাভীর গত এক মাস আগে একটি এড়ে বাছুর জন্ম নেয়। এ জন্য তিনি শনিবার বিকালে স্থানীয় মন্দিরে প্রসাদ তৈরী করে গ্রামের লোকজনদের খাওয়ান। এই প্রসাদ খেয়ে রোববার সকাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত ২০ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানায়, শনিবার বিকেলে প্রসাদ খাওয়ার পর রাত থেকে সকলেরই বমি এবং পাতলা পায়খানা শুরু হয়। রাত যতই গভীর হতে থাকে ততই আক্রান্তের সংখা বাড়তে থাকে।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাছিমা হক জানান, আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশী। এদের মধ্যে অনেকের শরীরে খিচুনী হয়েছে। গুরুতর ৬ শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ