• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি”র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় ঢাকা মোড়ে পার্বতীপুর উপজেলা, পৌর বিএনপিসহ অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হকসহ আরো অনেকে। এসময় তিনি বলেন, আমরা প্রতনিয়িত হয়রানি সম্মুক্ষিন হচ্ছি। এ মিথ্যা মামলা যেন না হয় সে জন্য বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। আমরা যদি কোন প্রকার বিশৃঙ্খলা করি অথবা কোন অন্যায় করি তবে আপনা অবশ্যই এ্যাকশন নিবেন বলে তিনি উল্লেখ্য করেন। এসময় মহিলা নেত্রী সাহিদা খাতুন শাহী, লায়লা আরজুমান সুইটিসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ