• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |

সৈয়দপুরে ছাত্রদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিসি নিউজ: বিশেষ ক্ষমতা আইনে নীলফামারীর সৈয়দপুরে ছাত্রদলের  ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সৈয়দপুর থানার এসআই ওয়াদুদ হোসেন সরকার বাদী হয়ে গত ৬ ফেব্রুয়ারী মামলাটি দায়ের করেন।

ওই মামলার আসামীদের মধ্যে তিন জন জেলা হাজতে রয়েছেন। এরা হলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, ছাত্রদলের সদস্য সাদেদুজ্জামান সরকার দিনার ও মোশারফ হোসেন। অন্যান্য আসামীরা হলেন সাবেক ছাত্রদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, যুব দলের পৌর সভাপতি ও পৌর কাউন্সিলর তারিক আজিজ, ছাত্রদলের সভাপতি রেজওয়ান আক্তার পাপ্পু, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজাদৌল্লা সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক রুবেল, যুগ্ম সম্পাদক নাঈম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক কবির চৌধুরী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সোবহান জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব‌্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ