সিসি নিউজ, ১৩ ফেব্রুয়ারী: নীলফামারীর সৈয়দপুরের ক্যান্ট. বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে মো. জায়েদ আলী নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশিদ ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোন সহ গ্রেফতার করে।
লক্ষণপুর স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী জায়েদ আলী মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার সময় হাতেনাতে আটক করে ওই কর্মকর্তা। পরে পরীক্ষার প্রশ্নপত্রের সাথে তার মোবাইল ম্যাসেজে থাকা প্রশ্নের মিল পাওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ্দ করা হয়।
আটক জায়েদ আলী বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারের গাজীউর রহমানের পুত্র। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরদিকে একই কেন্দ্র থেকে নয়ন দেবনাথ নামে এক পরীক্ষার্থীকে অসুদোপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। সে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।