• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে প্রশ্ন ফাঁসের দায়ে এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার

সিসি নিউজ, ১৩ ফেব্রুয়ারী: নীলফামারীর  সৈয়দপুরের ক‌্যান্ট. বোর্ড উচ্চ বিদ‌্যালয় কেন্দ্রের বাইরে থেকে মো. জায়েদ আলী নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশিদ ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোন সহ গ্রেফতার করে।

লক্ষণপুর স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী জায়েদ আলী মোবাইল ফোনের মাধ‌্যমে প্রশ্নপত্র ফাঁস করার সময় হাতেনাতে আটক করে ওই কর্মকর্তা। পরে পরীক্ষার প্রশ্নপত্রের সাথে তার মোবাইল ম‌্যাসেজে থাকা প্রশ্নের মিল পাওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ্দ করা হয়।

আটক জায়েদ আলী বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারের গাজীউর রহমানের পুত্র। তার বিরুদ্ধে তথ‌্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরদিকে একই কেন্দ্র থেকে নয়ন দেবনাথ নামে এক পরীক্ষার্থীকে অসুদোপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। সে বোতলাগাড়ী উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষার্থী।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ