• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |

সৈয়দপুর পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিসি নিউজ, ১৩ ফেব্রুয়ারী: যুক্তরাজ্য বিএনপি-জামাত কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন অফিস ভাংচুরের প্রতিবাদে এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে কারাগারে বন্দি করার দাবিতে সৈয়দপুর পৌর শাখা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার সন্ধ‌্যায় ছাত্রলীগের কার্যালয় থেকে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সিফাত সরকারের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্ত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব‌্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক জোবায়দুর রহমান শাহিন,  সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম রয়েল, পৌর ছাত্রলীগের তাপস, রাকিব, প্রিন্স, টিটু, সাগর, শ‌্যামল, রিজভী প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ