• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জামালপুর, ১৬ ফেব্রুয়ারী: জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রশিদপুর ব্রিজ এলাকা থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখীরপাড়া গ্রামের রেহান আলীর ছেলে রাজন (২৭) এবং একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মুক্তা (২৬)।

মৃতের স্বজনরা জানায়, জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমসের গান শোনার জন্য বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজন এবং মুক্তা বাড়ি থেকে বের হয়ে জামালপুর শহরে যান। রাত ১২টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের কোনো এক সময় মোটরসাইকেলে ওই দুজন বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শহরের রশিদপুর ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শুক্রবার ভোরে স্থানীয়রা রাজন এবং মুক্তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ