জয়পুরহাট, ১৮ ফের্রুয়ারি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঠাল বাড়ী এলাকার আকন্দ ইট ভাটায় মাটি চাপা পড়ে জনি মন্ডল (১৮) নামে এক শ্রমিক প্রান হারিয়েছেন। রবিবার সন্ধায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জনি মন্ডল ওই উপজেলার আবাদপুকুর গ্রামের শাহের আলীর ছেলে।
আক্কেলপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সন্ধায় কাঠাল বাড়ী এলাকায় মেসার্স আকন্দ ইট ভাটা নামে একটি ইট ভাটার শ্রমিক জনি মন্ডল অন্যান্য শ্রমিকদের সাথে ওই ভাটায় স্তুপ করা মাটির ঢিবি থেকে মাটি সরানোর কাজ করছিলেন। এ সময় স্তুপ করা মাটি ভেঙ্গে নিচে ধ্বসে পরে সেখানে জনি চাপা পরে যান। পরে অন্যান্য শ্রমিকরা মাটি সড়িয়ে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ব্যাপারে তদ›ন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।