বিনোদন ডেস্ক: একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবা তানি আর নেই। সোমবার সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরার ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর।
আশি ও নব্বই দশকের জনপ্রিয় গায়িকা ছিলেন সাবা তানি। দীর্ঘদিন সংগীতাঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য বারডেমের মর্গে রাখা হয়েছে তার মরদেহ।