• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফোরজির জন্য টাকা নেয়া অযৌক্তিক

ঢাকা, ২০ ফেব্রুয়ারী: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, থ্রিজি থেকে ফোরজি তে যেতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়া ঠিক হবে না। এমনটা করা সম্পূর্ণ অযৌক্তিক। মোবাইল অপারেটরদের বলবো আপনারা এমনটা করবেন না।

সোমবার রাতে ঢাকা ক্লাবে ফোরজির লাইসেন্স হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

ফোরজি সেবা জনগণের কাছে পোঁছে দেয়ার আহবান জানিয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোকে তিনি বলেন, এর জন্য গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে টাকা নেয়া অযৌক্তিক। আপনারা চেষ্টা করবেন জনগণ যাতে প্রকৃত সেবা পায়।

সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি মোবাইল অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স তুলে দেয়। এরপরপরই গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক দেশে ফোরজি নেটওয়ার্ক চালু করে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোন ফোর জি সেবা দেয়া শুরু করেছে। বাংলালিংকও এ সেবা চালু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ