• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ভিউ ইমেজ’ অপশন উঠিয়ে নিলো গুগল

প্রযুক্তি ডেস্ক, ২০ ফেব্রুয়ারী: গুগল ইমেজ থেকে ‘ভিউ ইমেজ’ অর্থাৎ আলাদা করে ছবি দেখার সুবিধাটি তুলে নেয়া হয়েছে। খবর দা ভার্জের। এই সুবিধাটি তুলে নেয়ায় প্রযুক্তি দুনিয়ায় এর বিশাল প্রভাব পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যবহারকারীরা এতদিন কোনো ছবিতে ক্লিক করলেই অন্য একটি পেজে আলাদা করে আপলোডকৃত অরিজিনাল সাইজে ছবিটি দেখতে পেত। এখন থেকে সেভাবে আর ছবি দেখা যাবে না।

বিশ্ববিখ্যাত স্থির চিত্র সংগ্রহের প্রতিষ্ঠান গেটি ইমেজের সঙ্গে গুগলের সাম্প্রতিক চুক্তির ফলে এই ব্যাপারটি ঘটেছে বলে জানা যায়।

গুগল সার্চ লেইজনের এক টুইটার বার্তায় গুগল কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ব্যবহারকারীরা ছবি দেখতে পারবেন না। তবে যে ওয়েবসাইটে ছবি আছে ওখানে ভিজিট করতে পারবেন।

এর ফলে ছবির মালিক ফটোগ্রাফার ও বিভিন্ন অনলাইন পাবলিশারদের সুবিধা বাড়ার পাশাপাশি গুগলের বিজ্ঞাপনের বাজার আরও ফুলেফেপে উঠার সম্ভাবনা থাকলেও সাধারণ ব্যবহারকারীরা পড়ছেন বিপাকে।

সাধারণ ব্যবহারকারীদের এখন মূল ছবিটি পাওয়ার জন্য পাবলিশার ওয়েবসাইটে ঢুকে স্ক্রল করে ছবি খুঁজতে হবে।

এ সেবাটি কেনো বন্ধ করা হল সে সম্পর্কে গুগলের কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বহুদিন ধরে চলে আসা আলোকচিত্রী ও পাবলিশারদের কপিরাইট সংক্রান্ত অভিযোগ থেকেই এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে গুগল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ