• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নওগাঁয় ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ৪

সিসি নিউজ, ২১ ফেব্রুয়ারী: নওগাঁর রানীনগর স্টেশনে ওভার ব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে চার যাত্রী নিহত হয়েছে। বুধবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো দুইজন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামের জাহাঙ্গীর আলম, নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার আপেল মাহমুদ ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মোঃ মনির।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা ঢাকার বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেন। ২১ ফেব্রুয়ারির ছুটি পেয়ে তারা উত্তারঞ্চলে বিভিন্ন জেলায় নিজ বাড়িতে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ছাদে চড়ে ফিরছিলেন।

পথের মধ্যে নওগাঁর রাণীনগর উপজেলার রেলওয়ের উত্তর দিকে ওভার ব্রিজে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। এসময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের নওগাঁ সদর হাসপাতালে পৌঁছে দেয়।

বাংলাদেশ রেলওয়ে সান্তাহার (জিআরপি) থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ