• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালেদার অর্থদণ্ড স্থগিত, জামিন শুনানি রোববার

সিসি নিউজ, ২২ ফেব্রুয়ারী: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। পাশাপাশি খালেদা জিয়াকে দেয়া অর্থদণ্ড স্থগিতের আদেশও দেয়া হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার দুপুর ২ টা পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। বিচারিক আদালতকে মামলার নথি হাইকোর্টে পাঠানোরও নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ড স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি শুনানির জন্য এলে সময় চান খালেদা জিয়ার আইনজীবীরা।
পরে দুপুর ১২টায় সময় নির্ধারণ করা হয়। এদিকে সকালে আপিল আবেদনের কপি দেয়া দুদকের আইনজীবীর কাছে দিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ডের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ