• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের প্রবীণ আ’লীগ নেতা আব্বাস আলী সরকার আর নেই

সিসি নিউজ, ২৩ ফেব্রুয়ারী: সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ আব্বাস আলী সরকার মারা গেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি আজ দুপুরে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসাসেবা নিয়ে বাংলাদেশ আসার পথে শিলিগুড়িতে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্বাস আলী সরকার দীর্ঘদিন থেকে জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভারত থেকে মরদেহ নিয়ে আসার পর দাফনের সময় নির্ধারন করা হবে। তবে আগামীকাল শনিবার মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন। একটি সূত্র জানিয়েছে, মরহুমের রাজনৈতিক জীবনকালে যে পার্টি অফিসে দীর্ঘদিন কাটিয়েছেন সেখানেই প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

প্রবীণ এ নেতার মৃত‌্যুতে গভীর শোকাহত ও তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন সৈয়দপুর উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সৈয়দপুর পৌর পরিষদের প্রবীন রাজনীতিবিদ আব্বাস আলী সরকারের মৃত‌্যুতে আগামীকাল পৌরসভা দপ্তরে কালো পতাকা উত্তোলন ও ২০জন হাফেজ দ্বারা কোরআনখানি করার সিদ্ধান্ত জানিয়েছে।

সৈয়দপুর প্রেসক্লাব, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

প্রবীন নেতার মৃত‌্যুর সংবাদ পেয়ে সৈয়দপুর ইন্টারন‌্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত অমর ২১শে বই মেলার সার্বিক কার্যক্রম একমিনিট বন্ধ রেখে মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সকলেই একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছে।

প্রবীণ নেতা আব্বাস আলী সরকারের মৃত‌্যুতে সিসি নিউজ পরিবার গভীর শোকাহত। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ