• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরের সাবেক উপজেলা চেয়ারম‌্যানের মৃত্যুবার্ষিকী পালিত

সিসি নিউজ: সৈয়দপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মরহুম জাওয়াদুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আজ বৃহস্পতিবার। শহরের মিস্ত্রীপাড়াস্থ মরহুমের বাসভবনে নানা আয়োজনে পালিত হয় দিবসটি। এসব আয়োজনের মধ্যে ছিল সকালে কোরআনখানি, মিলাদ মাহফিল, মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, কবর জিয়ারত ও অসহায় দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ। মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার, ইউএনও মো. বজলুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আলোকডিহি ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারসহ অন্যান্যরা।

মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মরহুমের কবর জিয়ারত করা হয়। প্রয়াত উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকারের মৃত্যুবার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমের ভাগ্যহত পুত্র আশিফুুল হক সুমন, আরিফুল হক বাবু, জামাতা আসাদুল ইসলাম ও ভাতিজা সিফাত সরকারসহ মরহুমের তিন কন্যা এবং পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, জাওয়াদুল হক সরকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১ মার্চ বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ