• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন |
শিরোনাম :

আজ পতাকা উত্তোলন দিবস

সিসি নিউজ, ২ মার্চ: আজ দোসরা মার্চ। ১৯৭১ সালে এই দিনে পূর্ব পাকিস্তানে প্রথমবার স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন সে সময়ের ডাকসু নেতারা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে ছাত্র নেতাদের উদ্যোগে সেদিন সর্বস্তরের মানুষ সাড়া দিয়ে অনিবার্য করে তোলে সশস্ত্র মুক্তিযুদ্ধ।
বাংলাদেশ ছাড়া আধুনিক রাষ্ট্রের ইতিহাসে পতাকা উত্তোলন করে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধের নির্দেশনা দেয়ার নজির নেই।
১ মার্চ সামরিক জান্তা ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা দেয়ার সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার ছাত্র-জনতা।
২ মার্চ ডাকসু নেতাদের কর্মসূচিতে কারফিভ ভেঙে লাখো জনতা সমবেত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকালে কলাভবনের সামনে ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।
১৯৭১ সালে এই পতাকাটি পূর্ব বাংলার সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী স্বাধীনতাকামী বাঙালির স্বতন্ত্র পরিচিতি তুলে ধরে। ২ মার্চই পাকিস্তানি শাসকগোষ্ঠী বুঝে গিয়েছিলো অকুতোভয় ছাত্র-জনতা তাদের রক্তচক্ষু তোয়াক্কা করে না।
৩ মার্চ ইশতেহার পাঠের জনসভায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে আবার তোলা হয় একই পতাকা। পকিস্তানের পতাকা পুড়িয়ে জাতীয় পতাকা ব্যবহারের নির্দেশনা পেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় মুক্তিকামী বাঙালি উড়াতে থাকে এই জয়ের নিশান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ