• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে বিশ্ব বন্য প্রাণি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

সিসি নিউজ, ৩ মার্চ: ‘বাঘ গোত্রীয় প্রাণিরা বিপদাপন্ন, এদর রক্ষায় এগিয়ে আসুন’- এবারের প্রতিপাদ্যে বিশ্ব বন্য প্রানি দিবসে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মার্চ) বেলা ১১টায় ওই শোভাযাত্রাটি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ওই প্রতিষ্ঠান চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেতুবন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবু, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার এভিপি ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি জোবায়দুর রহমান শাহীন, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোরসালিন সুমন।
অনুষ্ঠানে পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিন জনকে পরিবেশ বান্ধব মাল্টার চারা উপহার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন শিক্ষার্থী মিমি, সিফাত ও তানিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক আব্দুল্লাহ-আল কাফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ