• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :

ঘোড়াঘাটে ঘোড়া দিয়ে জমি চাষ

ঘোড়াঘাট (দিনাজপুর), ৩ মার্চ: দিনাজপুরের ঘোড়াঘাটে রাজা বাদশাহদের সৌখিন বাহন ঘোড়া এখন ঘোড়ার গাড়ী মালামাল বহন করা ছাড়াও জমি চাষে গরুর ন্যায় লাঙল দিয়ে জমি চাষ করা হচ্ছে। আগের যুগে রাজা বাদশাহদের একমাত্র বাহন ছিল ঘোড়া। ঘোড়ায় চড়ে তারা ভ্রমণ করত। যুদ্ধ ক্ষেত্রে অশ্বারোহী হিসাবে সৈন্যরা ঘোড়া ব্যবহার করত। এদেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য ঘোড়া বাহন হিসাবেও ব্যবহার হত। আগের যুগে সর্বক্ষেত্রে ছিল ঘোড়া। যুগ পরিবর্তনের সাথে সাথে এছাড়াও ঘোড়াঘাটে বিভিন্ন কাজের ব্যবহার করা হচ্ছে। প্রায় অর্ধশত বছর পূর্বে ঘোড়ার গাড়ী বাহন হিসাবে ব্যবহার করতে দেখা গেছে। অভিজাত শ্রেণীর উচ্চাভিলাষী ব্যক্তিরা ঘোড়ায় চড়ে যাতায়াত করত। পরবর্তীতে এই ঘোড়া দিয়ে গরুর গাড়ীর ন্যায় ঘোড়া দিয়ে মালামাল বহন করা হচ্ছে। সেই সাথে ঘোড়াঘাটে এখন জমি চাষে লাঙল দিয়ে হাল চাষ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ