• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইউএস বাংলার বিমানটিতে ছিল ৩২ বাংলাদেশি যাত্রী

সিসি নিউজ, ১২ মার্চ : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিধ্বস্ত বিমানটিতে ৩২ জন বাংলাদেশি যাত্রী ছিল বলে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্ধার হওয়া ২৭ জনের মধ্যে আটজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো ১০ যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে অবতরণের সময় ত্রিভুবন বিমানবন্দরে বিএস ২১১ বিমানটি বিধ্বস্ত হয়। ৭৮ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানটিতে ৬৭ যাত্রী ও চারজন ক্রু ছিলেন। বলে জানা গেছে। এর মধ্যে ৩৭ জন পরুষ, ২৭ জন নারী এবং ২ জন শিশু।

যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালের এবং ১ জন করে চীন ও মালদ্বীপের নাগরিক ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও তারা বিমান দুর্ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

টিআইএ কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজ কুমার চেত্রিকে উদ্ধৃত করে নেপালের অনলাইন সংবাদপত্র মাই রিপাবলিকা জানিয়েছে, বিমানটির ৫০ জনেরও বেশি আরোহী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে নেপালের এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে একটি রুশ সংবাদ মাধ্যম বলছে, ৩৮ জন নিহত হয়েছে। আরো অন্তত ২৩ জন আহত ও দশ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

কাঠমান্ডুর স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনাস্থল থেকে বেশকিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা অন্তত ৫০ জনের পাণহানি হওয়ার শঙ্কা জানিয়েছে।

ছবির ক্যাপশন: বিমানে থাকা বাংলাদেশী ক’জন যাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ