• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিশু পার্কের ফলক থেকে বাদ যাচ্ছে জিয়ার নাম

ঢাকা, ২১ মার্চ : রাজধানীর শাহবাগের বিনোদনকেন্দ্র ‘শহীদ জিয়া শিশু পার্ক’ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

আজ বুধবার দুপুর ১২টায় সচিবলায়ে পিআইডি সভাকক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, শাহবাগের ‘শহীদ জিয়া শিশু পার্ক’টির নাম পরিবর্তন করে শুধু ‘শিশু পার্ক’ করা হয়েছে। এটি এখন কাগজপত্রে ‘শিশু পার্ক’। তবে নাম ফলকে ‘শহীদ জিয়া শিশু পার্ক’ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ‘শহীদ জিয়া’ এ শব্দ দুটি বাদ দিয়ে শুধু ‘শিশু পার্ক’ করা হবে।

তিনি বলেন, এ জায়গায় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্মৃতি জড়িত রয়েছে। এখানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছে। এ জায়গাটিকে বিতর্কিত করার জন্যই এখানে শিশুপার্ক করা হয়েছিল। কেননা পাকিস্তানি বাহিনী কখনই তাদের পরাজয় মেনে নিতে পারেনি। আমরা শিশুপার্ককে একটু সরিয়ে সব ধরনের রাইড স্থাপন করব। ওই জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপন করা হবে যাতে শিশু-কিশোররা এসে শিশুপার্কের আনন্দ উপভোগের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার উপস্থিত ছিলেন।

জিয়ার সময়েই ১৯৭৯ সালে ঢাকার শাহবাগে শিশু পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। কয়েক দফা নাম বদলের পর ২০০৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় এর নাম হয় শহীদ জিয়া শিশু পার্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ