• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারী থেকে চার বছরের অপহৃত শিশু উদ্ধার: আটক ৪

সিসি নিউজ, ২২ মার্চ: গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত চার বছরের শিশু রাজুকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ সময় র‌্যাব সদস্যরা ৪ অপহরনকারীকে আটক করেছে।
সূত্র মতে, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সূর্যকোনা গ্রামের শাহেদ মিয়া স্ত্রী সন্তান নিয়ে গাজীপুরের টঙ্গিতে বসবাস করেন। শাহেদ মিয়া পেশায় রং মিস্ত্রি এবং তার স্ত্রী মনিরা আক্তার একজন গার্মেন্টস কর্মী। গত ১৫ মার্চ উক্ত দম্পত্তির ৪ বছরের পুত্র রাজু নিখোঁজ হওয়ায় মনিরা আক্তার ১৭ মার্চ টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরবর্তীতে মনিরা আক্তারের সহকর্মী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামের বহির উদ্দিনের পুত্র মোস্তাকিম (৩২) মোবাইল ফোনে তাকে জানায় যে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফেরত পাওয়ার জন্য ১ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে অন্যথ্যায় তার ছেলেকে হত্যা করা হবে।

এমন হুমকিতে পরদিন ১৮ মার্চ টঙ্গি মডেল থানায় একটি এজাহার দাখিল করেন অপহৃত শিশুটির মা মনিরা আক্তার। বিষয়টি অবগত হয়ে র‌্যাব-১। র‌্যাবের তদন্তে নিশ্চিত হয় অপহৃত শিশু এবং অপহরণকারী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় এলাকায় অবস্থান করছে। সে প্রেক্ষিতে র‌্যাব-১ হতে বিষয়টি র‌্যাব-১৩ রংপুরকে অবহিত করা হয়। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই র‌্যাব-১৩ বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জের দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামের মোস্তাকিমের বাড়ী থেকে অপহৃত শিশু রাজুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মোস্তাকিমের বাবা বহির উদ্দিন (৬৫), ভাই মোস্তাফিজার রহমান (৩২) ও মশিউর রহমান (২৩) এবং প্রতিবেশী আমজাদ হোসেনকে (৪৫) গ্রেফতার করে র‌্যাব।

উদ্ধারকৃত শিশু রাজু এবং আটক অপহরণকারীদের গাজীপুরের টঙ্গীতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ