• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন |

প্রশ্নপত্র ফাঁস: বদরগঞ্জে কলেজ শিক্ষক গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর), ২৫ মার্চ: প্রশ্নপত্র ফাঁসের দায়ে বদরগঞ্জ ডিগ্রি কলেজের গনিত বিভাগের প্রভাষক আবু তাহের মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার(২৩মার্চ) সন্ধ্যায় বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্র হতে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়,উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধিনে বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে এইসএসসি পরীক্ষা চলছিলো। উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের বদরগঞ্জ কেন্দ্রের যাবতীয় কাজ পরিচালনা করতেন প্রভাষক আবু তাহের মিয়া। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদ আলি জানান,উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধীনে আমার কেন্দ্রে অনুষ্ঠিত পৌরনীতি ২য় পত্র পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের বান্ডিলের(১০০টি)মধ্যে ১০টি প্রশ্ন বের করে নিয়ে ছাত্রদের কাছে দিয়ে দেয় প্রভাষক আবু তাহের মিয়া।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হক জানান,প্রশ্নপত্র ফাঁসের দায়ে কলেজ শিক্ষক আবু তাহেরকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ