• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

দিনাজপুর, ২৬ মার্চ: দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। নিন্ম আয়ের দেশ থেকে নিন্মমধ্য আয়ের দেশে বাংলাদেশের উদ্বোরণ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী প্রচারাভিযার ও সেবা সপ্তাহের শেষ দিন রোববার বিকেলে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এ ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দিনাজপুর জেলা প্রশানক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর পুলিশ সুপার মো.হামিদুল আলম বিপিএম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৭টি ঘোড়া অংশ নেয়। “ক” গ্রুপে নীলফামারী জেলার কাফি প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও আরও দু’টি গ্রুপ ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
এ ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শক সমবেত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ