• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্য কল্যাণ সমিতির আলোচনা সভা

সিসি নিউজ: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্য কল্যাণ সমিতি (অসকস) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। দুুপুরে শহরের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজার তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ের সামনে ওই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্য কল্যাণ সমিতি (অসকস) সৈয়দপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল জলিল সভায় সভাপতিত্ব করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান (বীরপ্রতীক), অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আমিনুল হক আমিন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজাহার আলী সরকার, অবসপ্রাপ্ত সার্জেন্ট মো. মোকছেদুল হক প্রমূখ।
গোটা আলোচনা সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রাফিজুল ইসলাম।
সভায় সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.রফিকুল ইসলাম বাবু,সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ