• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন |

খানসামায় সড়ক দূর্ঘটনায় ইপিজেড শ্রমিক নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় সড়ক দূর্ঘটনায় উত্তরা ইপিজেডের এভারগ্রীন কোম্পানীর বিলকিস আক্তার নামে নারী শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। নিহত বিলকিস আক্তার উপজেলার টংগুয়া গ্রামের চেতনা পাড়ার আবুল কালামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চৌরাঙ্গী ও পুলহাটের মাঝামাঝি ওমর ফারুক ফিলিং স্টেশনের কাছে মোটর সাইকেল এবং বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলে বসে থাকা বিলকিস আক্তার ছিটকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন পরে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ