• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলা শুরু

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের কলেজমোড়স্থ পাবলিক লাইব্রেরীতে ৪দিনব্যাপী এ বই মেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন মেলা চলবে বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় দেশ-বিদেশের ১৭০টি প্রকাশনীর ১০ হাজারেরও বেশি বই থাকবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমান বইমেলার পরিচালকরা জানান, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে এ ভ্রাম্যমান বই মেলার আয়োজন করা হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন বিখ্যাত লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমনকাহিনী, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন ও অনুবাদসহ সব ধরনের প্রায় ১০ হাজার বই। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশিত বইগুলো ৩০% কমিশনে, বাংলাদেশী প্রকাশনীর বই ২৫% কমিশনে এবং ভারতীয় প্রকাশনীর বইগুলো নির্ধারিত মূল্যের দেড়গুন দামে বিক্রি করা হবে। বইমেলা ১ এপ্রিল রাত ৮টা পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ