• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

বিবস্ত্র করে রাজপথে ঘোরানো হলো ধর্ষকদের

সিসি ডেস্ক, ২৯ মার্চ: সামাজিক মাধ্যমে পরিচয়ের পর দেখা। প্রথম সাক্ষাতেই ধর্ষণের শিকার হন এক ১৭ বছর বয়সী তরুণী। ধর্ষক হিসেবে শুধু সেই ফেসবুক বন্ধুই নয়, সাথে ছিল আরও দুই সহযোগী।

মেয়েটির ওপর বর্বরতা শেষে যখন পালাচ্ছিল অপরাধীরা, তখন স্থানীয় লোকজন দুইজনকে ধরে ফেলে। এরপর পুলিশের কাছে হস্তান্তরের আগে বেশ মারধর করা হয় ধর্ষকদেরকে। এক পর্যায়ে তাদের উভয়কে পুরোপুরি বিবস্ত্র করে পিছমোড়া করে বেঁধে রাজপথে ঘোরানো হয়। তখন ভুক্তভোগী ওই তরুণী ওদেরকে থাপড়াচ্ছিলেন।

ভারতের অরুণাচল প্রদেশের ইংকিয়ং এলাকায় ঘটেছে। বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অপরাধীদেরকে ধরে পুলিশের হাতে হস্তান্তরের আগে জনতা তাদেরকে মারধর ও বিবস্ত্র করে ঘুরিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ