• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

বদরগঞ্জে ২’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মোস্তাক আলি(৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার (৩০মার্চ)সকালে উপজেলার মধুপুর ইউপির চেংমারি বাজার এলাকা হতে তাকে ২শ পিস ইয়াবা সহ আটক করা হয়। মাদক ব্যবসায়ি মোস্তাক দিনাজপুর জেলার হাকিমপুর হতে ইয়াবার চালান নিয়ে রংপুরের মাদক ব্যবসায়িদের কাছে বিক্রি করতো। গ্রেফতারকৃত মোস্তাক দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান,গোপন সংবাদের ভিক্তিতে তাকে ২শ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ