• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আলো, সাধারণ সম্পাদক মনির

সিসি নিউজ, ৩১ মার্চ: উৎসব মুখর পরিবেশে সৈয়দপুর প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩০ মার্চ) দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ওই নির্বাচন। রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আরশেদ আলো ২য় বারের মতো (আম মার্কা) ১৫০ ভোট পেয়ে সভাপতি, মোঃ মনির হোসেন (মোমবাতি মার্কা) ১৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে অন্যান্য প্রতিদন্দি মো. রিয়াজ উদ্দিন (মাছ) মার্কা ৫৬ ভোট, মো. জাহিদ হোসেন (ছাতা) ৪৭ ভোট, মো. খুরশিদ আলম লিটন ৪৩ ভোট এবং আহমেদ ইয়াসমিন ইলা (চাকা) ১১ ভোট পান। অপর দিকে সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদন্দি মোঃ শেখ নিজাম উদ্দিন (দেওয়াল ঘড়ি) ১১১ ভোট ও মোঃ মোজাহারুল ইসলাম (গোলাপ ফুল) ৬৩ ভোট পান।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খালিদ আজম (মিনার মার্কা) ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আকতারুজ্জামান সরকার মুকুল (টেলিফোন) পান ১৫০ ভোট। সহ- সভাপতি সোহেল রানা (মই) ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ কুতুব উদ্দিন আলো পান ৪৪ ভোট। যদিও কুতুব উদ্দিন আলো কোন নির্বাচনি প্রচার চালান নি। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে মোশারফ হোসেন (উড়োজাহাজ) ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ একরামুল হক মানিক (বাই সাইকেল) পান ১২৩ ভোট। কোষাধ্যক্ষ পদে শাখাওয়াত হোসেন (তারা) ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ফরহাদ হোসেন (বই) পান ১৪০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম (সেলাই মেশিন) ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আব্দুল সাজিক (ফুটবল) পান ১৪৭ ভোট।
এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক পদে মো. ওমর ফারুক সাগর, সহ-সাধারণ সম্পাদক মি. লরেন্স সিং. প্রচার সম্পাদক মো. রাশেদ ইসলাম, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, কার্যকরী সদস্য পদে নারী তসলিমা সরকার, পুরুষ আবু-বিন আজাদ, মাহবুল আলম, মোস্তফা. হাজী মো. শাহজাহান সরকার ও সাদেকুল হাসান।
নির্বাচনে মোট ৩৩৭ জন ভোটারের মধ্যে ২২ জন ভোটর অনুপস্থিত থাকায় ৩১৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম। তাঁকে সহযোগিতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুজ্জামান জাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ